ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় পুলিশের অভিযানে ডাকাত কামরুল গ্রেপ্তার উদ্ধার ৪ চোরাই মহিষ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুলিশের রাতভর অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মিনি ট্রাক থেকে ঝালকাঠির কাঠালিয়া থানা এলাকা থেকে চুরি করে নিয়ে আসা চারটি মহিষ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া থানার রাত্রিকালীন ডিউটিতে থাকা দুটি মোবাইল টিমের যৌথ প্রচেষ্টায় চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের সিগন্যাল অমান্য করে একটি মিনি ট্রাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ভাণ্ডারিয়া থানাধীন বড় কানুয়া এলাকার বটতলার কাছে হলুদ রঙের একটি মিনি ট্রাক আটক করে।

পরে ট্রাকটি তল্লাশি করে চারটি মহিষ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মহিষগুলো ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা এলাকা থেকে চুরি করে নিয়ে আসা হয়েছিল।

এ ঘটনায় ট্রাক থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কামরুল হাওলাদার (৩৬)কে আটক করা হয়। তিনি ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত কামরুল হাওলাদারের বিরুদ্ধে ডাকাতির ৮টি, দস্যুতার ৩টি এবং চুরির ৪টিসহ মোট ১৫টি মামলা রয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া চারটি মহিষ ও মিনি ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ঝালকাঠির কাঠালিয়া থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভাণ্ডারিয়ায় পুলিশের অভিযানে ডাকাত কামরুল গ্রেপ্তার উদ্ধার ৪ চোরাই মহিষ

আপডেট সময় : ০৪:২৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬