টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ এনামুল হক (ভিপি) মনোনীত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অভিনন্দন বার্তায় শুভাকাঙ্ক্ষীরা বলেন, মোহাম্মদ এনামুল হক (ভিপি)-এর দীর্ঘদিনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক অবদান রাখবে। তাঁরা তাঁর সফল নেতৃত্ব কামনা করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য প্রত্যাশা করেন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ এনামুল হক (ভিপি)-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে তাঁর জন্য দোয়া কামনা করা হয়েছে।
সুজন রবি দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















