ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইকে বাঁচাতে গিয়ে বোনের মৃত্যু, বাজিতপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের পশ্চিম কুকরারাই হাজী বাড়ি এলাকায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেল প্রায় ৪টায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাফেজ জাহেদ আলী মুন্সীর ছেলে আশরাফুল (৭) এবং মেয়ে তুলনা (১০)।  বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য আঃ আহাদ মিয়ার নাতি-নাতনি।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির দক্ষিণ পাশে বর্ষার পানিতে কয়েকজন শিশুর সঙ্গে জলকেলি করছিল আশরাফুল ও তুলনা। একপর্যায়ে ছোট ভাই আশরাফুল গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখে বড় বোন তুলনা ভাইকে বাঁচাতে গভীর পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সেও পানির স্রোতে তলিয়ে যায়।

অনেকক্ষণ ধরে ভাই-বোনকে পানির ওপর ভেসে উঠতে না দেখে সঙ্গে থাকা অন্য শিশুরা দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে দু’জনকে জড়াজড়ি অবস্থায় উদ্ধার করেন। ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় বাবা-মা, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষায়, ভাইকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছে ছোট্ট বোন তুলনা। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

এ ঘটনায় পুরো পশ্চিম কুকরারাই গ্রামজুড়ে ওজনশোকের মাতম বিরাজ করছে। দুই নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভাইকে বাঁচাতে গিয়ে বোনের মৃত্যু, বাজিতপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬