ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুখ্যাত সন্ত্রাসী সফিক ডাকাতকে আটক করেছে র‌্যাব

র‌্যাব সদস্যদের উপর আক্রমণকারী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুখ্যাত সন্ত্রাসী সফিক ডাকাতকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৯ ও র‌্যাব -১০ এর যৌথ অভিযানে রাজধানী ঢাকার কামরাঙ্গীর চরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সোমবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় র‌্যাব-৯ (সিপিসি-১) এর কমান্ডার মোঃ নুরনবী। এ সময় সময় তিনি জানান, গত ১১ মে র‌্যাবের গোয়ান্দা টিমের ৪ সদস্য বাঞ্ছারামপুরে যাবার সময় সফিক ও তার সহযোগীরা তাদের উপর অতর্কিত আক্রমন করে গুরুতর আহত করে। এ পর্যন্ত ৯ জনকে আটক করা হলেও প্রতিবারই সফিক কৌশলে পালিয়ে যায়। গত ২ মাস ধরে তার অবস্থান নজরদারী করে এবং একটি বিকাশ একাউন্টের সূত্র ধরে তার অবস্থান সনাক্ত করে তাকে আটক করা হয়। তার নামে ১১ টিরও বেশী মামলা চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুখ্যাত সন্ত্রাসী সফিক ডাকাতকে আটক করেছে র‌্যাব

আপডেট সময় : ০৯:৩২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬