ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করেছে । এ সময় ৭ কেজি আফ্রিকান মাগুর ও ৪ কেজি জাটকা জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানে জব্দ করা জেলিযুক্ত চিংড়ি আনন্দ বাজার ঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ করা আফ্রিকান মাগুর ও জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের উপস্থিতিতে স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জালাল উদ্দিন রুমি 



















