ব্রাহ্মণবাড়িয়ায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিক্সার যাত্রী নিহত হয়েছে। সোমবার বিকালে জেলা শহরের ভাদুঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন (৩০) সৌদি প্রবাসী ছিলেন। সে সদর থানার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের বাসার মিয়ার ছেলে।এ সময় তার স্ত্রী: সুমা আক্তার আহত হন। স্বজনরা জানান, স্বামী স্ত্রী অটোতে করে আটলা শশুর বাড়ি থেকে বিজেশ্বর নিজের বাড়ি যাওয়ার পথে ভাদুঘর হুজুর বাড়ির কাছে বালু ভর্তি ট্রাকের সংঘর্ষে প্রবাসী ইয়ামিন ও তার স্ত্রী গুরুতর আহত হয়। পরবর্তীতে চিকিৎসার জন্য স্হানীরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে। রাখা হয়েছে। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃ আবু তাহের দেওয়ার বিষয়টি নিশ্চিৎ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জালাল উদ্দিন রুমি 



















