ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশের ডোবার কচুরীপানার নীচ থেকে নায়েব আলী (৬০) নামে এক আওয়ামীলীগ নেতার মরদেহ বৃদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নায়েব আলী ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৮ং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার জানায়, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের মতো ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে চাষকৃত কলা বাগানে যান নায়েব আলী । এর পর থেকে তার কোনো খোঁজ মিলছিলনা। তবে কলা বাগান ও ডোবার আশপাশে তার ব্যবহৃত টর্চ লাইট, লুঙ্গি গামছা, বিড়ির প্যাকেট ও গ্যাসলাইট ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। পরে তার ব্যবহৃত জিনিসপত্রের সূত্র ধরে শুক্রবার বাড়ির পাশে কচুরিপানা ভরপুর ডোবায় খুঁজতে গিয়ে তার মরদেহ পাওয়া যায়। পরিবারের অভিযোগ নায়েব আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে ডোবায় লাশ ফেলে দেয়া হয়েছে।

এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে গভীর আঘাতের চিহ্ন ও কালো কালো দাগ দেখা গেছে। সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:২৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬