ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলার মামলায় বাউফলে ছাত্রদল সভাপতি ফাহাদ কারাগারে

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে হামলা, মারধর ও ছিনতাইয়ের মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে জিআর-৮৯/২৬ নম্বর মামলায় হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ২৬ মার্চ রাতে বাউফল পৌর শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। বাদী ফজলুল হক মৃধা অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে একদল ব্যক্তি তার ভাই ও সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে নগদ অর্থ ছিনিয়ে নেয়।

ঘটনার পর আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে, যার মধ্যে এক নম্বর আসামি হিসেবে আছেন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ।

তদন্ত কর্মকর্তা বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলার মামলায় বাউফলে ছাত্রদল সভাপতি ফাহাদ কারাগারে

আপডেট সময় : ১০:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬