ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবি’র বিশেষ অভিযানে ১০ লাখ টাকার চোরাচালনী মালামাল আটক

বেনাপোলে বিজিবি'র বিশেষ অভিযানে ১০ লাখ টাকার চোরাচালনী মালামাল আটক

​সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্য চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায়, যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

​বিজিবি সূত্র জানায়, শনিবার (১১ জুলাই) দিনব্যাপী বেনাপোল আইসিপি’র সীমান্তবর্তী এলাকায় একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন গোপন তথ্য ও গোয়েন্দা খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভারতীয় পণ্য পাচারকারীদের ধাওয়া করে। এ সময় পাচারকারীরা মালপত্র ফেলে পালিয়ে যেতে সক্ষম হলেও বিজিবি বিপুল পরিমাণ পণ্য জব্দ করতে সক্ষম হয়।

​আটককৃত ভারতীয় মালামালের মধ্যে রয়েছে: ৬৪ পিস দামী ভারতীয় শাড়ি ​৬ কেজি জিরা ​১০৭ কেজি ফুসকা ​৭ কেজি কিসমিস ​০৫ প্যাকেট সনপাপড়ী ​৭২টি অন্যান্য খাদ্য সামগ্রী ​৩ হাজার ৮৩৪ পিস চকোলেট ​৮১১ পিস কসমেটিক্স সামগ্রী ​আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ ৪৭ হাজার ৬৯০ টাকা। এই অভিযানের বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দীর্ঘদিনের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবেই এই সফল অভিযান সম্ভব হয়েছে। এই ধরণের অভিযান আগামীতেও অব্যহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন। ​জব্দকৃত মালামাল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় পাচারকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে বলে বিজিবি জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বেনাপোলে বিজিবি’র বিশেষ অভিযানে ১০ লাখ টাকার চোরাচালনী মালামাল আটক

আপডেট সময় : ০৩:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬