ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বি.এফ.এ. সিরাজগঞ্জ জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ফরহাদ খান, সম্পাদক রানা

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব ফরহাদ হোসেন খান এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ নাসের রানা নির্বাচিত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭.৩০ মিনিটে সিরাজগঞ্জ পৌর শহরের বাহিরগোলা রোডস্থ শেখ প্লাজার তৃতীয় তলায় বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের নিজস্ব কার্যালয়ে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬-এর চেয়ারম্যান নূর কায়েম সবুজ আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব ফরহাদ হোসেন খান বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি সভাপতি নির্বাচিত হলেও আপনাদের মতোই একজন সদস্য। আপনাদের সঙ্গে পরামর্শক্রমে বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিট কে একটি মডেল সংগঠনে পরিণত করতে কাজ করে যাব। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা ও ন্যায়ের ভিত্তিতে পরিচালনা করতে পারি, সেজন্য সবার দোয়া ও সার্বিক সহযোগিতা চাই।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ নাসের রানা বলেন, “আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানী, আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যেন সততা, নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে পালন করতে পারি।”
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬-এর সদস্য অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা ও অ্যাডভোকেট এস. এম. নাজমুল ইসলাম।
নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, মোঃ শহিদুল ইসলাম সিকদার, অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম সেলিম ও মোঃ আলমগীর হোসেন; কোষাধ্যক্ষ মোঃ সাজেদুল করিম; সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রোকনী; প্রচার সম্পাদক মোঃ দুলাল হোসেন তালুকদার; কৃষি ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোঃ সিরাজ উ-দৌলা (শফি)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আলাউদ্দিন, মোঃ আব্দুল মোমিন, মোঃ রেজয়ান ওয়াসিফ, রনি তালুকদার, মোঃ হাসিনুল ইসলাম, শ্রী লক্ষণ চন্দ্র সাহা, মোঃ তানভীর ইসলাম প্রান্ত ও মোঃ হামিদুল ইসলাম।
বেসরকারি ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম কে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বি.এফ.এ. সিরাজগঞ্জ জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ফরহাদ খান, সম্পাদক রানা

আপডেট সময় : ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬