বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে শ্রেষ্ঠ কর্মকর্তা -কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, জনশচেতনতা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে সফল কর্মসম্পাদনের স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও সনদ পত্র তুলে দেওয়া হয়।
১২ জুলাই ২০২৬ রবিবার সকাল ১১:৩০ মিনিটে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জামায়াতে ইসলামী মনোনীত আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক সাহেব, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এস এম খালেদ সাইফুল্লাহ (টিএইচএ),এবং অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা ম্যাম, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান ও প্রমুখ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিদশিকা, কমিউনিটি পর্যায়ে সেবাদানকারী সহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অতিথিরা বলেন, পরিবার পরিকল্পনা সেবাকে জনগণের দোরগোড়ায় কর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের স্বীকৃতি তাদের কর্মস্পৃহা আরও বাড়াবে।
সম্মাননা প্রাপ্তরা এই অর্জনকে জনগণের ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতা ফল উল্লেখ করে আগামী দিনে আরও নিষ্ঠা,সততা ও আন্তরিকতার সাথে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 



















