ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে টেকনাফে দুই শিশু লাপাত্তা, পাহারায় দিশেহারা পরিবার

কক্সবাজারের টেকনাফে ২০ জুলাই রাতে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়েছে ৯ বছরের শিশু মোহাম্মদ ইব্রাহিমসহ দুইজন। চারদিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান না মেলায় পরিবারজুড়ে চলছে শোকের মাতম ও চরম উদ্বেগ-উৎকণ্ঠা।
নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরানপাড়া (২ নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাতে প্রতিবেশী লিয়াকত আলীর ছেলের সাথে বিশ্বকাপের খেলা দেখতে বাড়ি থেকে বের হয় ইব্রাহিম। এরপর থেকে দুজনই আর ঘরে ফেরেনি। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শিশুর পিতা আবেগপ্লুত হয়ে জানান, “আমার ৯ বছরের নিষ্পাপ ছেলেটির এখনো কোনো খোঁজ পাইনি। আমরা দিশেহারা হয়ে পড়েছি।” আকুল কণ্ঠে তিনি তাঁর সন্তানকে ফিরে পেতে সর্বস্তরের জনগণ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই শিশুর সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক খাতিরে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে:
যোগাযোগ: আব্দুল জব্বার (পিতা)
মোবাইল নম্বর: 01823-967314
ঠিকানা: শামলাপুর পুরানপাড়া (২ নম্বর ওয়ার্ড), বাহারছড়া, টেকনাফ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে টেকনাফে দুই শিশু লাপাত্তা, পাহারায় দিশেহারা পরিবার

আপডেট সময় : ১১:১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬