ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক কামরুল ইসলাম মহোদয়ের সঙ্গে চিতলমারী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটের চিতলমারীতে বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব কামরুল ইসলাম মহোদয়ের সঙ্গে চিতলমারী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে সাংবাদিকরা প্রেসক্লাবের কার্যক্রম, গণমাধ্যমের দায়িত্ব এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় জনাব কামরুল ইসলাম সাংবাদিকদের নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি পায় এবং উন্নয়নের পথ সুগম হয়। তিনি সাংবাদিকদের মাটি ও মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সাহিত্য, শিল্প, সংস্কৃতি, রাজনীতি, খেলাধুলা, শিক্ষা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানান।

এ সময় তিনি চিতলমারী থানা প্রেসক্লাবের সার্বিক অগ্রগতি কামনা করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ দেওয়ার আশ্বাস প্রদান করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকরা জনাব কামরুল ইসলাম মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক কামরুল ইসলাম মহোদয়ের সঙ্গে চিতলমারী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০১:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬