জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদ এলাকায় ফলজ গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন দিপু ও আকমল হোসেন, কার্যকরী সদস্য কোরবান আলী, দিওড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমএ আলিফ খান, সদস্য সচিব মো. এনামুল হক, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলমগীর রিপন ও মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পলিপ্রয়াগপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর মোহাম্মদ বাবু, বিনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল-আমীন ও ইমরান এবং মুকুন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মানিক ও মেহেদুল ইসলামসহ নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।
এ সময় নেতাকর্মীরা ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ মোকাদ্দেছ বাবু, দিনাজপুর (বিরামপুর) প্রতিনিধি। 



















