ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরের শাপলা বিল, প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা

দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাঙা দিঘির পাশে বিস্তৃত প্রায় ৬০০ বিঘা জমির শাপলা বিল এখন যেন প্রকৃতিপ্রেমীদের এক স্বর্গরাজ্য। বিলজুড়ে সাদা শাপলার অপরূপ দৃশ্য মন কেড়ে নিচ্ছে সবার। প্রতিদিনই হাজারো দর্শনার্থী ছুটে আসছেন এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে।

দূর-দূরান্ত থেকেও মানুষ ভিড় জমাচ্ছেন শুধু শাপলার রূপ দেখতে। দুপুরের রোদে ঝলমলে ফুল কিংবা বিকেলের মৃদুমন্দ হাওয়ায় দুলতে থাকা সাদা শাপলার সমারোহ দর্শনার্থীদের মনে এনে দিচ্ছে অন্যরকম প্রশান্তি।

স্থানীয়দের মতে, এ শাপলা বিল ইতিমধ্যেই বিরামপুর ছাড়িয়ে আশপাশের অঞ্চলেও ব্যাপক সাড়া ফেলেছে। অল্প সময়েই এটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। তবে সৌন্দর্যের পাশাপাশি উদ্বেগের জায়গাও আছে—অনেক দর্শনার্থী ছবি তোলার সময় শাপলা ছিঁড়ে ফেলছেন, যা ধীরে ধীরে বিলের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে।

প্রকৃতিপ্রেমীদের প্রতি অনুরোধ—
“শাপলার সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ছিঁড়বেন না। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন।”

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিরামপুরের শাপলা বিল, প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা

আপডেট সময় : ১০:০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬