ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আড়াই মাস পর বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফল পৌর শহরে ইশরাত জাহান নিশি (২৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সকালে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার দরবেশ মিঞা সড়কের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইশরাত জাহান নিশি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোল্লারহাট এলাকার নাসির উদ্দিনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি মাস্টার্স পরীক্ষা শেষ করেছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলায় বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী মনির হোসেনের (৪৭) সঙ্গে নিশির বিয়ে হয়। বিয়ের ১৬ দিন পর তিনি স্বামীর বাড়িতে ওঠেন। মনির হোসেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং চলতি মাসের শেষ দিকে আবার বিদেশে ফিরে যাওয়ার কথা ছিল।

স্বামী, শাশুড়ি ও নিশি পৌর শহরের দরবেশ মিঞা সড়কের ওই বাসার দ্বিতীয় তলায় বসবাস করতেন। পারিবারিক সূত্রের দাবি, বিদেশে ফিরে যাওয়ার বিষয়টি নিয়ে দাম্পত্য সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব ও অভিমান তৈরি হয়েছিল।

নিহতের স্বামী মনির হোসেন জানান, শুক্রবার রাত ৯টার দিকে তারা একসঙ্গে ছিলেন। পরে নিশি পাশের একটি কক্ষে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। রাতভর ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় নিশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিয়ের আড়াই মাস পর বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬