উপজেলার দু-একজন নেতার বক্তব্যে বিভ্রান্ত না হয়ে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রোকনউদ্দিন বাবুল এমপি।
তিনি বলেন, দলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে দু-একজন নেতার বক্তব্য বা কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে বিএনপির বৃহত্তর স্বার্থে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তুলতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলকে আরও শক্তিশালী করতে হবে।
রোকনউদ্দিন বাবুল এমপি বলেন, বিএনপির প্রতিটি নেতা-কর্মী দলের গুরুত্বপূর্ণ অংশ। তাই ব্যক্তিগত বিভেদ ও ভুল বোঝাবুঝি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
তিনি আজকের কর্মী মূল্যায়ন সভায় বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানান এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
মোঃ মফিজুল ইসলাম। লালমনিরহাট। 



















