গণভোটের রায় বাস্তবায়নসহ জনদূর্ভোগ লাঘবের দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল ও শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওয়ার্ড টিম সদস্যদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
১৭ জুন বুধবার বিকাল ৪টার সময় উপজেলা জামায়াত (কচুয়া)অফিসে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত জেলা আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান,কাজী আব্দুল আওয়াল সবুর উপজেলা নায়েবে আমির ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী
উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার সাবেক সেক্রেটারি ও শ্রীকোল ইউনিয়ন আমির মাওলানা আমিরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আমির মাওলানা ইনছান আলী, শ্রীকোল ইউনিয়ন সেক্রেটারি আক্তার হোসেনসহ উভয় ইউনিয়নের ওয়ার্ড টিম সদস্য।
সভায় বক্তারা বলেন এ সরকর জনগনের আশা আকাংখা পুরন করতে ব্যর্থ হয়েছে।দিনদিন দ্রব্যমূল্য বৃদ্ধিসহ ধর্ষণ, খুন, ছিনতাই, মাদকদ্রব্য ও আইন শৃংখলার অবনতি বেড়েই চলেছে।তাই আগামী ২০জুন গণভোটের রায় বাস্তবায়নসহ জনদূর্ভোগের লাঘবের দাবিতে ১১দলীয় জোটের ডাকে খুলনা বিভাগীয় সমাবেশে সকলকে উপস্থিত হতে হবে এবং কেন্দ্র থেকে যে নির্দেশনা আসে তা যথাযথ ভাবে পালন করতে হবে।
ইসরাইল হাসান আপন স্টাফ রিপোর্টার 



















