ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি,র অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি আটক

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে একজন আসামীসহ ভারতীয় ইয়াবা ও বাইসাইকেল জব্দ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সিন্দুরখান বিওপি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ প্রায় ০৫ লক্ষ ১৮ হাজার টাকা মূল্যের ১,৭১০ পিস ভারতীয় ইয়াবা এবং ০১টি বাইসাইকেল জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সিন্দুরখান বিওপির একটি টহলদল আজ( ১৩ আগস্ট ২০২৬) ইং তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে সিন্দুরখান বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ইসলামপুর নামক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার ৭১০ পিস ভারতীয় ইয়াবা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মোঃ আঃ রহমান (৪৫), পিতা-মৃত কচির উল্লাহ, গ্রাম-কুঞ্জবন, ডাকঘর-জানাউড়া, থানা শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।

ভারতীয় ইয়াবা আটক করার বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচাররোধ করে যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এছাড়া মাদক ও চোরাচালান ব্যবসায়ী চক্রকে শনাক্ত এবং আটক করতে বিজিবি’র গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও মাদকমূক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিজিবি,র অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি আটক

আপডেট সময় : ০৪:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬