যশোরের বিকরণগাছা উপজেলায় টানা বর্ষণে পানিবন্দি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাফকাত আরা সাঈদের উদ্যোগে সোমবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার বিভিন্ন এলাকায় ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়াসহ প্রায় ১৪ কেজি খাদ্যসামগ্রী।
উপকারভোগীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া মোবারকপুর, ৭ নম্বর ওয়ার্ডের পুরন্দরপুর, ৮ নম্বর ওয়ার্ডের শান্তিনগর, ২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর এবং ৯ নম্বর ওয়ার্ডের হাজের আলী এলাকার বাসিন্দা।
ত্রাণ বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী জালাল আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওলিয়ার রহমান, ইন্সট্রাক্টর শিটলী খাতুন, ইউডিএফ কর্মকর্তা দুলাল দেবনাথ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আখি খাতুন, যুবদল নেতা হাসানুল হক রুবেল এবং মোঃ মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বিকরণগাছায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন, ৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী
-
আবু রাসেল স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলার সংবাদ - আপডেট সময় : ০৪:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- 73
জনপ্রিয় সংবাদ




















