ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ, একটি মিনি পিকআপ জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ভোরে উপজেলার ভবানীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর প্রায় ৪টার দিকে ভবানীপুর এলাকায় মো. সাবু মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি মিনি পিকআপ তল্লাশি করে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ জব্দ করা হয়। এ ঘটনায় মো. কাউসার নামে একজনকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশের দাবি, জব্দ করা বিদেশি মদের বাজারমূল্য উল্লেখযোগ্য এবং এগুলো অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। জব্দ করা মদ ও ব্যবহৃত মিনি পিকআপটি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাকিব হোসেন। তাঁর সঙ্গে ছিলেন এসআই মো. তারিকুল ইসলাম, এএসআই গোলাম সারোয়ার, এএসআই মো. নাঈম মিয়া এবং ডিবির অন্যান্য সদস্য।

জেলা গোয়েন্দা শাখা জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক পাচার ও অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাহুবলে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

আপডেট সময় : ১০:০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬