ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে শিক্ষাপ্রতিষ্ঠানের দোকানঘর দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে: মানববন্ধন ও বিক্ষোভ

​বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মিত দোকানঘর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও প্রতিকারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
​রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন এলাকায় দখল হওয়া দোকানগুলোর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সীমান্তবর্তী রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের নিজস্ব জমিতে নির্মিত তিনটি পাকা দোকানঘর রাতের আঁধারে টিন ও শাটার লাগিয়ে দখল করে নিয়েছেন আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
​প্রত্যক্ষদর্শীরা জানান, দখল করা দোকানগুলোতে থাকা তালা খুলে নতুন তালা লাগানোর চেষ্টা করলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেন অভিযুক্ত যুবদল নেতা মোজাম্মেল হক।
​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, “জমির মালিকানা সংক্রান্ত সব বৈধ কাগজপত্র বিদ্যালয়ের কাছে রয়েছে। প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির লক্ষ্যেই দোকানঘরগুলো নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি আমাদের প্রধান শিক্ষকের মৃত্যু হওয়ায় দোকানগুলো ভাড়া দেওয়ার প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়। এই সুযোগটি কাজে লাগিয়ে মোজাম্মেল হক ভুয়া মালিকানা দাবি করে দোকানগুলো অবৈধভাবে দখল করে নেন।”
​তবে অভিযোগ অস্বীকার করে আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক দাবি করেন, “এ জমির প্রকৃত মালিক আমি এবং এর বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।”
​এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
​একই বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বালিয়াডাঙ্গীতে শিক্ষাপ্রতিষ্ঠানের দোকানঘর দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে: মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৩:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬