ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বুনিয়াডাঙ্গী-কাশীপুর এলাকায় তীরনই নদীর পানি নিয়ন্ত্রণ ব্রিজের তীরবর্তী অংশে ভোর ৪টায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে ১২টি রিং জাল, ৪টি ঘুপসি জাল এবং ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত অবৈধ জালসমূহ উপজেলা পরিষদ চত্বরে এনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক ,উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ শিকার রোধ এবং প্রজননক্ষেত্র সুরক্ষার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
মো :মতিউর রহমান রানীশংকৈল উপজেলা প্রতি নিধি 



















