বাজিতপুর উপজেলা বিএনপিতে সাংগঠনিক রীতি-নীতি উপেক্ষা করে অবৈধ ও কথিত ভুয়া কমিটি গঠনের অপচেষ্টার অভিযোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, কর্মী সম্মেলনের নামে দলের দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের মাধ্যমে একটি বিতর্কিত কমিটি গঠনের চেষ্টা চলছে।
এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার বিকেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয়াদির বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন মোস্তাফিজুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক, বাজিতপুর উপজেলা বিএনপি। তিনি বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রকৃত ঘটনা গণমাধ্যমের সামনে তুলে ধরা প্রয়োজন। তাই তিনি সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের উপস্থিত থেকে বিষয়টি জনসমক্ষে তুলে ধরার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
বাজিতপুর উপজেলা বিএনপিতে সাংগঠনিক রীতি-নীতি উপেক্ষার অভিযোগে সাংবাদিক সম্মেলন
-
প্রতিনিধি: তপন চন্দ্র দাস, বাজিতপুর (কিশোরগঞ্জ) - আপডেট সময় : ০১:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- 75
জনপ্রিয় সংবাদ




















