তপন চন্দ্র দাস। কিশোরগঞ্জের (বাজিতপুর) উপজেলার মিরাবন্দ গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো— মিরাবন্দ গ্রামের মো. সুজন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে শিশু এবং মো. শাওন মিয়ার পাঁচ বছর বয়সী কন্যা শিশু।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক দুপুর ১টার দিকে অসাবধানতাবশত খেলতে গিয়ে তারা পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা মরহুম দুই শিশুকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: 



















