ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাজিতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত।

কিশোরগঞ্জের বাজিতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাজিতপুর উপজেলা শ্রী শ্রী হরিসভা মন্দিরের উদ্যোগে আয়োজিত এ রথযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর-নিকলীর গণমানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মজিবুর রহমান ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরিসভা মন্দিরের সভাপতি অধ্যাপক শ্রী ইন্দ্রজিৎ চন্দ্র দাস, মনিরুজ্জামান মনির, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, পূজারীবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের অসংখ্য ভক্ত।

পূজা-অর্চনা শেষে ভক্তরা রথের রশি টেনে শ্রী শ্রী হরিসভা মন্দির থেকে পাগলা শংকরের আখড়া পর্যন্ত শোভাযাত্রা নিয়ে যান। রথযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুল জনসমাগমের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ ধর্মীয় উৎসব সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাজিতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত।

আপডেট সময় : ১১:০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬