ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৫০ পরিবার, বিপাকে শিক্ষার্থীরা

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চান মিয়া মেম্বার বাড়ির সামনের সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি পানিতে তলিয়ে যায়। বর্তমানে সড়কটিতে প্রায় দুই থেকে আড়াই ফুট পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকার প্রায় ১৫০টি পরিবার।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সড়ক দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা যাচ্ছে না। অনেক বাড়ির উঠান ও রান্নাঘরেও পানি ঢুকে পড়েছে। এতে মাটির চুলা পানিতে ডুবে থাকায় অনেক পরিবার ঠিকমতো রান্না করতে পারছে না। ফলে খাবার নিয়েও সংকটে পড়তে হচ্ছে তাঁদের।

স্থানীয় বাসিন্দা সাগর মোল্লা বলেন, “জলাবদ্ধতার কারণে প্রতিটি পরিবারের রান্নাঘরের চুলার আশপাশে পানি জমে থাকে। অনেক পরিবার ঠিকমতো রান্না করতে পারছে না। এ কারণে অনেকে না খেয়ে দিন কাটাচ্ছেন। পাশাপাশি স্কুলগামী শিক্ষার্থীরাও চরম সমস্যার মধ্যে পড়েছে।”

জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরাও। স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন পাঁচ থেকে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। দুই থেকে আড়াই ফুট পানির মধ্য দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে তাদের পোশাক ও বই-খাতা ভিজে যাচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় এক অভিভাবক বলেন, “সড়কে এত পানি জমে থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে ভয় লাগে। পানির মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে কখনো বই-খাতা ভিজে যায়, আবার পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও এর স্থায়ী সমাধান হচ্ছে না।”

জলাবদ্ধতার কারণ সম্পর্কে দাসপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, “রাস্তাটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই এখানে পানি জমে যায়। পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি সহজে নামতে পারে না। ফলে রাস্তায় দীর্ঘ সময় পানি জমে থাকে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা থাকলেও কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় প্রতিবছরই তাঁদের একই দুর্ভোগ পোহাতে হয়। এতে স্বাভাবিক চলাচলের পাশাপাশি শিক্ষার্থী, শিশু ও বয়স্কদেরও সমস্যায় পড়তে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে সড়কটি চলাচলের উপযোগী করা হোক। পাশাপাশি ভবিষ্যতে যাতে সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে না যায়, সে জন্য স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হোক।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাউফলে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৫০ পরিবার, বিপাকে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৯:৪০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬