বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আজ দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত নেত্রকোনা শহরের কুরপাড়স্থ জেলা জামায়াত কার্যালয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবির পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব লস্কর মোঃ তসলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশেষ উপদেষ্টা মাওলানা মাহাবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব লস্কর মোঃ তসলিম বলেন, “জ্ঞান অর্জন করা প্রতিটি নর-নারীর জন্য ফরজ। তাই প্রত্যেককেই জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে, তাদের খোঁজ-খবর নিতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি ভালো কাজ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সম্পাদন করতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।”
পরিশেষে সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে শিক্ষা শিবিরের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ বদরুল আলম দুর্গাপুর উপজেলা প্রতিনিধ 



















