ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি নির্বাচিত হলেন পটুয়াখালী-১ আসনের এমপি আলতাফ হোসেন চৌধুরী

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের সংসদের মধ্যে কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট ‘বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ’ (Bangladesh-Russia Parliamentary Friendship Group) গঠন করা হয়েছে।

জাতীয় সংসদের মাননীয় স্পিকারের নির্দেশনায় গঠিত এই গুরুত্বপূর্ণ মৈত্রী গ্রুপের সভাপতি (Chairperson) হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি।

গত ২২ জুন ২০২৬ তারিখে জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস উইং থেকে সহকারী সচিব মামুনুর রশিদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত এই সংসদীয় মৈত্রী গ্রুপে সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর পাশাপাশি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট সংসদ সদস্যরা। তারা হলেন— মো. বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩), মোহাম্মদ আলী আসগর (খুলনা-৫), খাইরুল কবির খোকন (নরসিংদী-১), নাসের রহমান (মৌলভীবাজার-৩), সাইদ আল নোমান (চট্টগ্রাম-১০), মো. সাইফুল আলম (ঢাকা-১২), আতিকুর রহমান মুজাহিদ (কুড়িগ্রাম-২), নিলুফার চৌধুরী মনি (সংরক্ষিত নারী আসন-১০) এবং জেবা আমিনা খান (সংরক্ষিত নারী আসন-১২)।

এ মৈত্রী গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক (Chief Patron) হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার এবং পৃষ্ঠপোষক (Patron) হিসেবে থাকবেন মাননীয় ডেপুটি স্পিকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, শিক্ষা, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণ ও শক্তিশালী করাই এই মৈত্রী গ্রুপের মূল লক্ষ্য। পাশাপাশি দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সফর এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে তাঁর দীর্ঘ কর্ম-অভিজ্ঞতা ও সম্পর্ক এই দায়িত্ব পালনে বিশেষ সহায়ক হবে।

উল্লেখ্য, ১৯৭৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট হিসেবে তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নে (বর্তমান রাশিয়া) প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মিগ-২১ (MiG-21) যুদ্ধবিমান পরিচালনার গৌরব অর্জন করেন। পরবর্তীতে ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি রাশিয়ায় বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা (Defence Adviser) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, রাশিয়ার সঙ্গে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, কূটনৈতিক দক্ষতা এবং প্রশাসনিক নেতৃত্বের সমন্বয়ে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি নির্বাচিত হলেন পটুয়াখালী-১ আসনের এমপি আলতাফ হোসেন চৌধুরী

আপডেট সময় : ০৫:৫৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬