বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখা’র যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ‘উপজেলা বৈঠক এবং মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ শাকিল এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ইউনুস আলী’র পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম এবং সহ-সেক্রেটারি অ্যাডভোকেট দলিলুর রহমান। এছাড়াও উপজেলার পৌর ও সকল ইউনিয়ন শাখার সভাপতি এবং সেক্রেটারিগণ বৈঠকে অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখা’র যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ‘উপজেলা বৈঠক এবং মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয় সংবাদ




















