ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদল জৈন্তাপুর উপজেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন।

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদল সিলেট জেলা শাখার অধীন জৈন্তাপুর উপজেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এ কমিটি আগামী তিন মাসের জন্য দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার ১৮ জুন সিলেট জেলা জাতীয়তাবাদী বাউলদলের সভাপতি মুক্তার আহমদ বকুল এবং সাধারণ সম্পাদক নোমান উদ্দিন রিপনের স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত কমিটিতে বাউল নাছির উদ্দীন আহ্বায়ক, নাছির উদ্দিন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং নাছির উদ্দিন রাজ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা জৈন্তাপুর উপজেলায় বাউলদলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে।

এদিকে কমিটি অনুমোদনের খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের সফলতা কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদল জৈন্তাপুর উপজেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন।

আপডেট সময় : ০৬:২৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬