ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ট্রাক জব্দ, বাগেরহাটের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ট্রাকসহ বাগেরহাটের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বাঁশখালী থানাধীন কালীপুর ইউনিয়নের গুনাগরি খাসমহলের উত্তর পাশে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের ইমানদার মার্কেট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রামগামী একটি দেড় টন ধারণক্ষমতার ট্রাক (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ন-১৩-৯২০৫) তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ট্রাকের চালক হাফিজ হাওলাদার (২৮)-কে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেখানো মতে ড্রাইভিং সিটের পাশের টুলবক্স থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হাফিজ হাওলাদার বাগেরহাট জেলার সদর উপজেলার বৈটপুর ইউনিয়নের ভদ্রপাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে।
বাঁশখালী থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য এবং এর মাধ্যমে একটি মাদক পাচারচক্রের তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় বাঁশখালী থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) আরিফ হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এমন অভিযানকে স্বাগত জানিয়ে সমাজ থেকে মাদকের ভয়াবহতা নির্মূলে পুলিশের ধারাবাহিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ট্রাক জব্দ, বাগেরহাটের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬