ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালী থানা পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে দণ্ড

চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বাঁশখালী থানা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হকের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সুশীল কান্তি ধর (৪৮), মোঃ তারেক (২০), মোঃ ইমন (১৯), ইছহাক (৫০), ওবাইদুল (২৫), সুধারাম দেব (৫৫), মো: আনিছ (২২), মোঃ রোকন (২৬) ও মোঃ শিহাব (৩২)। তারা বাঁশখালী পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক জানান, গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন জানান , বাঁশখালী থানা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাঁশখালী থানা পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে দণ্ড

আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬