ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (২০ জুন ২০২৬) আকস্মিকভাবে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তাঁর এ সফরকে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রমের মানোন্নয়ন ও জবাবদিহিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ইনডোর, প্রসূতি ও অন্যান্য সেবাখাত ঘুরে দেখেন। তিনি রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চিকিৎসাসেবা সম্পর্কে মতামত গ্রহণ করেন এবং হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএস) ডাঃ নাজমা আক্তার, ডাঃ রাশেদুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংশ্লিষ্টদের মতে, সিভিল সার্জনের এ আকস্মিক পরিদর্শন হাসপাতালের কার্যক্রমে আরও গতিশীলতা আনবে এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের আস্থা বৃদ্ধিতে এ ধরনের তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

আপডেট সময় : ০৭:০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬