ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.)-এর প্রথম ওফাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও টমেটো বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আঞ্জুমানে মোত্তায়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্র নির্বাহী পরিষদের প্রয়াত সভাপতি এবং দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন, মুর্শিদে বরহক ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.)-এর প্রথম ওফাত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ ও টমেটো বীজ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলার মনকিচর দীঘিরপাড়স্থ মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে আঞ্জুমানে মোত্তায়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্র নির্বাহী পরিষদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও শাখা সংগঠনের মাধ্যমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মাঝে টমেটো বীজ বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টমেটো বীজ বিতরণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গড়ে তোলা ও পরিবারভিত্তিক সবজি চাষে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।

আয়োজকরা জানান, মরহুম ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.)-এর মানবসেবা, পরিবেশ সচেতনতা ও জনকল্যাণমূলক আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। তিনি বৃক্ষপ্রেমী ছিলেন এবং সবুজায়নকে মানবকল্যাণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতেন। তাঁর সেই আদর্শকে ধারণ করেই দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী বাঁশখালী দায়রার সভাপতি মাওলানা বশির আহমদ, সাধারণ সম্পাদক মাস্টার রেজাউল করিম, ওয়ার্ড সভাপতি নুরুল আলম, ইউপি সদস্য জানে আলম, বাঁশখালী দায়রার সম্পাদক সওকত ওসমান, ওয়ার্ড সেক্রেটারি জয়নাল আবেদিন, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আবদুল মতলব কালু, বাঁশখালী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ রফিউল করিম চৌধুরী
সহ স্থানীয় নেতৃবৃন্দ, ভক্ত-অনুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাওলানা বশির আহমদ বলেন, “মরহুম ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.) সমাজকল্যাণ, মানবসেবা ও পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি গাছকে অত্যন্ত ভালোবাসতেন এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেন। তাঁর স্মৃতিকে ধারণ করে ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে আঞ্জুমানের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, ভক্ত-অনুরাগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ ও টমেটো বীজ বিতরণ শেষে দেশ, জাতি এবং সাম্প্রতিক বন্যাকবলিত মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাঁশখালীতে সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.)-এর প্রথম ওফাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও টমেটো বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬