ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে সিএনজি ও অটোরিকশার মুখামুখি সংঘর্ষে তরুণ ব্যবসায়ী মোঃ জুয়েল রানার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জুয়েল রানা (৩০) নামে এক তরুণ কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় রেজাউল করিম (৪৫) নামে আরও একজন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে বাঁশখালীর প্রধান সড়ক
চট্টগ্রাম–পেকুয়া আঞ্চলিক সড়কের শীলকূপ ইউনিয়নের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অপর একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জুয়েল রানা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ও আহত রেজাউল করিমকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। আহত রেজাউল করিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জুয়েল রানা চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারের দোকান এলাকার শামসুল হকের ছেলে। তিনি বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। সকালে দোকানে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, দুর্ঘটনার পর ঘাতক সিএনজিটি স্থানীয় জনতা আটক করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাঁশখালীতে সিএনজি ও অটোরিকশার মুখামুখি সংঘর্ষে তরুণ ব্যবসায়ী মোঃ জুয়েল রানার মৃত্যু

আপডেট সময় : ০১:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬