ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে মোটরসাইকেলের চ্যাসিসে লুকানো ৭৫০ ইয়াবাসহ ফটিকছড়ির মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেলের চ্যাসিসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফটিকছড়ির এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টায় চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার টিএনটি অফিস সংলগ্ন মৃদুল বড়ুয়ার মোটরসাইকেল গ্যারেজের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে বাঁশখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. আনোয়ার হোসেন (৩৯)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহসীন বাড়ির বাসিন্দা।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন জানান,
বাঁশখালী থানার ওসি মোঃ রবিউল হক এর নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে
সন্দেহজনক একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের চ্যাসিসের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাঁশখালীতে মোটরসাইকেলের চ্যাসিসে লুকানো ৭৫০ ইয়াবাসহ ফটিকছড়ির মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১০:০০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬