ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।
শুক্রবার (২৬জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সার্বিক সহযোগিতায়, বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানি আকন এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাবুদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্য-উপাত্ত ও যুক্তির মাধ্যমে দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সুশাসনের গুরুত্ব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা তুলে ধরে প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করে।
এ সময় অতিথিবৃন্দ বলেন, দুর্নীতি প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে। তারা তরুণদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬