বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গাছবুনিয়া এলাকার সীমান্ত পিলার ৪১ থেকে অন্তত ৪ কিঃমিঃ দক্ষিণ-পশ্চিম দিক থেকে এই অনুপ্রবেশ কারীদের আটক করা হয়।
@মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আট মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন— (১) মংবা তংচংগা (৩২), (২) মংম (২০), (৩) কিংলা থুয়াইং (২১), (৪) রুপার (১৯), (৫) থাইংসা মং (৪০), (৬) তুলি (২০), (৭) তানতানাইং (২০) এবং (৮) মংতা নাইং (২০)। তাঁরা সবাই মিয়ানমারের নাগরিক।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে খবর পেয়ে কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গাছবুনিয়ায় অভিযান পরিচালনা করেন। সেখানে ৪১ নম্বর সীমান্ত পিলার থেকে আনুমানিক ৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ দিকে তাঁদের আটক করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা পাসপোর্ট, ভিসা, ট্রাভেল ডকুমেন্ট বা অন্য কোনো বৈধ কাগজপত্র ছাড়াই মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তাঁদের বান্দরবান আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক।
এইচ এম আব্দুস সাত্তার উপজেলা প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি 



















