জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের রোষানলে অগ্নি সংযোগ ও ভাঙচুরের স্বীকার হয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ন হয়ে পরে বরিশাল সিটি করপোরেশনের এনএক্স ভবন বরিশাল সিটি করপোরেশনের হিসাব শাখা,যান্ত্রিক শাখা,চিকিৎসা শাখা সহ সবকিছুই ধংস প্রাপ্ত হয়ে যায় সেই আন্দোলনের রোষানলে। ২০২৫-২০২৬ অর্থ বছরে ২০২৪-২০২৫ সংশোধিত বিলে বরিশাল সিটি করপোরেশনের এনএক্স ভবন সহ সংশ্লিষ্ট ভবন সংস্কারে বাজেট দেয়া হয়েছিল ৭ কোটি ৪২ লক্ষ টাকা কিন্তু বাস্তবে যে ভবনগুলোতে কোনরকম দৃশ্যমান সংস্কার কাজ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ!এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী রেজাউল বারী বলেন মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে তারা অন্যান্য উন্নয়ন মূলক কাজ করেছেন কিন্তু কোন খাতে কোথায় এ অর্থ ব্যয় করেছেন সংবাদ মাধ্যমে সে তথ্য দিতে পারেননি এমনকি বিল উত্তোলন করেছেন বাজেট অনুযায়ী সংস্কারের সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ থেকেই। এবিষয়ে সিটি করপোরেশন হিসাব শাখায় জানতে চাইলে তারা কোন সৎ উওর দিতে পারেনি। স্থানীয় লোকজন বলেন ভবনগুলো খুবই ঝুঁকিপূর্ন যেকোন সময় বিপদ বা দূর্ঘটনা হতে পারে এছাড়াও তাড়া বলেন গত দুই বছরে সেখানে কোন ধরনের সংস্কার কাজ হয়নি।এছাড়া তারা বলেন যদি সংস্কার বাজেট হয় বাজেটের বরাদ্দ কাজ শেষ হওয়ার পরে অর্থ উত্তোলন করা হয় তবে সংস্কার কাজ দৃশ্যমান নয় কেন? বা বাজেটের অর্থ কোন কাজের সংস্কার করে উত্তোলন করা হয়েছে? বাজেটের অর্থ কোথায় গিয়েছে জানতে চান তারা।
বরিশাল সিটি করপোরেশন নগর ভবন ও সংশ্লিষ্ট খাতে সংস্কার বাজেট ৭ কোটি ৪২ লক্ষ টাকা!হয়নি কোন দৃশ্যমান কাজ বাজেটের অর্থ লাপাত্তা।
-
বরিশাল সিটি করপোরেশন নগর ভবন ও সংশ্লিষ্ট খাতে সংস্কার বাজেট ৭ কোটি ৪২ লক্ষ টাকা!হয়নি কোন দৃশ্যমান কাজ বাজেটের অর্থ লাপাত্তা। - আপডেট সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- 37
জনপ্রিয় সংবাদ




















