ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ সভা

২৪ আগস্ট ২০২৬ জনসাধারণের নাগরিক সেবা সহজীকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বরগুনায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টা ৩০ মিনিটে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরগুনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জনাব এ.এস.এম কাসেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

সভায় জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধকদের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সেবা প্রদান প্রক্রিয়ায় গতিশীলতা আনতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

এসময় জেলার জন্ম-মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধনে আগ্রহী করে তুলতে উদ্যোগ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বরগুনায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ সভা

আপডেট সময় : ১১:৫৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬