বরগুনায় মোহাম্মদী ইলেকট্রিক এন্ড মাল্টি প্রডাক্ট গ্রুপ (এমইপি) এর “সহযোগী সম্মেলন-২০২৬” রবিবার সকাল ১০ টায় বরগুনা আরডিএফ টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
এমইপি গ্রুপের ডিভিশনের বরগুনা টেরিটরির পরিবেশক বাবু অ্যান্ড সিমন এজেন্সি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্মেলনটির আয়োজন করে।
বরগুনা ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি জলিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ডিজিএম হান্নান শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা বন্দর ক্লাবের সদস্য সচিব রেজাউল ইসলাম টিটু মোল্লা, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জামাল শিকদার, জামান ট্রেডিং এর স্বত্বাধিকারী আমিনুল ইসলাম, এন জাহান টেলিকমের স্বত্বাধিকারী ইলেকট্রনিক ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন নয়ন, দীপ্ত টিভির প্রতিনিধি শাহ্ আলী, বরগুনা পরিবেশক রফিকুল ইসলাম বাবু ও সেলিম মুন্সি* প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সালাউদ্দিন আহমেদ, টিএসএম।
সম্মেলনে বরগুনার ১২০ জন ব্যবসায়ী, ডিলার ও ব্যবসায়িক অংশীদার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে।
সম্মেলনে এমপি গ্রুপের নতুন পণ্য, ব্যবসায়িক পরিকল্পনা ও সহযোগী ব্যবসায়ীদের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মোঃ আরিফ হোসেন খান
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলার সংবাদ
বরগুনা প্রতিনিধি: 



















