চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বন্যার পানি নেমে যাওয়ার পর আমন ধানের চারা রোপণে ব্যস্ত রয়েছে কৃষকেরা।
২২ জুলাই বুধবার সকালে উপজেলা সুন্দরপুর, পাইন্দং, রোসাংগিরী, কাঞ্চননগর,ভুজপুর থানার হারুয়ালছড়ি ভুজপুর, নারায়নহাট ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ঘুরে ফিরে দেখা যায় বন্যার পানি নেমে যাওয়ার পর পর আমন ধানের চারা রোপণ করছে কৃষকেরা। সুন্দরপুর ইউনিয়নের কৃষক মোঃ মোজাম্মেল, আজিজ রমজান আলী, পাইন্দং ইউনিয়নের আবুল কালাম কালু,রহিম বাদশা, ভুজপুর ইউনিয়নের ফরিদ আহমদ আলী শফি উল আলম, হারুয়ালছড়ি ইউনিয়নের শাহা আলম,জাহাঙ্গীর, রোসাংগিরী ইউনিয়নের মফজল, মফিজ, কাঞ্চননগর ইউনিয়নের মাহবুব আলম রাশেদ বলেন এই বছর গত ৭ জুলাই থেকে টানা বর্ষণ বন্যার কারণে আমন ধানের চারা রোপণ করতে দেরি হয়েছে। পানি নেমে যাওয়ার পর পর আমরা জমি তৈয়ারিতে ব্যস্ত হয়ে পরেছি। শ্রমিকদের বেতন বেশি ৮০০-১০০০ টাকা আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে আমন ধানের চারা রোপণ শেষ করতে হবে সময় মত নিয়ম অনুযায়ী বৃষ্টি হলে চাষাবাদের তেমন অসুবিধা হবে না।
নুরুল আবছার নূরী 



















