কক্সবাজার চকরিয়া উপজেলার প্রাকৃতি ঘেরা বমু বিলছড়ি ইউনিয়ন টানা ৫দিন ভারীবর্ষণের ফলে মাতামুহুরি নদীর পানি বিপদসীমার ওপর প্রবাহিত হওয়ায় ইউনিয়নের অনেক গ্রামের মানুষ বন্যার কারণে বিপাকে পড়েছে।
এমন পরিস্থিতির খবর পেয়ে বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতলব চেয়ারম্যান দুপুরের পরপরই ইঞ্জিনচালিত বোট রিজার্ভ ভাড়া করে মানুষের দূর্ভোগের খোঁজ খবর নিতে বমু বিলছড়ি ইউনিয়নের বমুপানিস্যাবিল, বমুরকুল,পুকুরিয়া খোলা, ফাদুখোলা, রিজার্ভ পাড়া নন্দীরবিল এলাকায় ছুটে যান এবং স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন।
এসময় জনসাধারণের উদ্দেশ্যে আবদুল মতলব(চেয়ারম্যান) বলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন বন্যায় কবলিত মানুষের খোঁজ খবর নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত ও সহযোগিতা হাত বাড়িয়ে দিতে,আমার দলের পক্ষ থেকে আশ্বস্থ করছি আপনাদের যেকোনো বিপদে দুর্যোগ বন্যায় কঠিন পরিস্থিতিতে বিএনপি পাশে থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যসূত্রে আরও ৪৮ঘন্টা ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে,আমাদের সকল কে সতর্কতা অবলম্বন করতে হবে। তাই যারা পাহাড়ধসের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে তারা যেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে আসেন।
বন্যায় কবলিত বমু বিলছড়ি ইউনিয়নের মানুষের খোঁজ নিতে বিভিন্ন এলাকা ছুটে যান সাবেক জনতার চেয়ারম্যান আবদুল মতলব।
-
মোঃ তারেকুল ইসলাম শাফিন চকরিয়া উপজেলা প্রতিনিধি। - আপডেট সময় : ০২:৩২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- 48
বন্যায় কবলিত বমু বিলছড়ি ইউনিয়নের মানুষের খোঁজ নিতে বিভিন্ন এলাকা ছুটে যান সাবেক জনতার চেয়ারম্যান আবদুল মতলব।
জনপ্রিয় সংবাদ



















