ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকার প্রয়োজনীয় সবধরনের সহায়তা অব্যাহত রাখবে ত্রাণ প্রতিমন্রী

চট্টগ্রামের ফটিকছড়ি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। কোথায় কী লাগবে, কী প্রয়োজন—সবকিছু তিনি জানেন।

১১ জুলাই শনিবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আপনাদের দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। কোথায় কী লাগবে, কী প্রয়োজন,সবকিছু তিনি জানেন। তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন, আপনি সেখানে যান, কী কী লাগবে দেখে আসেন। সেই নির্দেশনা অনুযায়ী আমি আজ আপনাদের মাঝে এসেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে আপনাদের খোঁজ নিতে পাঠিয়েছেন। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের মানুষের কল্যাণে ২৪ ঘণ্টাই চিন্তা করেন। সরকার যে কোনো দুর্যোগে আপনাদের পাশে আছে। আপনাদের জন্য যা যা প্রয়োজন, সরকার তা দিতে প্রস্তুত। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা।

সাংসদ সরোয়ার আলমগীর বলেন, শপথ নেওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম, “আমার প্রাণের ফটিকছড়ির অবস্থা ভালো নয়। টানা বৃষ্টিতে বহু এলাকা পানিবন্দি, মানুষের দুর্ভোগ চরমে।”

আলহামদুলিল্লাহ, একদিনও পেরোতে হয়নি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন মহোদয় ত্রাণসামগ্রী নিয়ে সরাসরি ফটিকছড়িতে উপস্থিত হয়েছেন।
এটাই জনবান্ধব নেতৃত্ব। এটাই তারেক রহমানের দেখানো নতুন বাংলাদেশের রাজনীতি। যেখানে ক্ষমতার নয়, মানুষের কষ্টই সর্বোচ্চ অগ্রাধিকার। যেখানে জনগণের প্রতি দায়বদ্ধতা শুধু প্রতিশ্রুতিতে নয়, বাস্তব কর্মে প্রকাশ পায়।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকার প্রয়োজনীয় সবধরনের সহায়তা অব্যাহত রাখবে ত্রাণ প্রতিমন্রী

আপডেট সময় : ১১:৪০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬