ডিসিস্ট জাহিদ আল আমিন @ বুলবুল (৪০) পেশায় একজন ব্যবসায়ী। ডিসিস্ট বুলবুল (৪০) গত ২০২৪ খ্রি. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত ছাত্রদের বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করেছিলেন। এতে শেখ সিফাত সহ তার সহযোগীরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। উক্ত ঘটনার জের ধরে ২৩/৭/২৪ খ্রি. রাত আনুমানিক ০০.৩০ ঘটিকার সময় শেখ সিফাত সহ তার সহযোগী আসামিরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, চাপাতি, লোহার পাইপ, রড নিয়ে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে বন্দর থানাধীন শাহী মসজিদ সাকিনস্থ ভিকটিমের অটো রিক্সার গ্যারেজে প্রবেশ করে গ্যারেজ হতে অটো রিক্সা, চার্জার, ব্যাটারি সহ সর্বমোট ১৮,১৭,৪০০/- (আঠারো লক্ষ সতেরো হাজার চারশত) টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ডিসিস্ট জাহিদ আল আমিন @ বুলবুল বাদী হয়ে বন্দর থানায় এফআইআর নং- ১৪, তারিখ-২০ আগস্ট, ২০২৪, ধারা- 143/448/323/326/ 385/379/ 380/ 506 The Penal Code, 1860 দায়ের করেন। ডিসিস্ট মামলা দায়ের করার পর বিবাদীরা প্রাণনাশের হুমকি প্রদান করে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০/০৮/২০২৬ খ্রি. রাত অনুমান ০৮.৪০ ঘটিকার সময় ডিসিস্ট জাহিদ আল আমিন কাজ শেষে বাড়িতে ফেরার পথে বন্দর থানাধীন সালেহ নগর সাকিনস্থ জনৈক তাহের আলী প্রধানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র শেখ শিফাতসহ অন্যান্য আসামিরাসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামি দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তার চলার পথ গতিরোধ করে ১ নং আসামি শেখ সিফাতের প্রকাশ্যে হুকুম ও নেতৃত্বে সহযোগী আসামিরা ধারালো অস্ত্র লোহার এসএস পাইপ, রাম দা, চাপাতি, সুইচ গিয়ার, চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে ডিসিস্ট এর শরীরের একাধিক স্থানে কোপিয়ে রক্তাক্ত জখম করতঃ হত্যা করে। ঘটনার বিষয়ে ডিসিস্ট জাহিদ আল আমিন এর ভাই লোকমুখে সংবাদ পেয়ে লোকজন সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত জখমি অবস্থায় ডিসিস্ট কে উদ্ধার করে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল, নারায়ণগঞ্জে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া মৃত ঘোষণা করে। উক্ত ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়, যার নম্বর- নারায়ণগঞ্জ-এর বন্দর থানার মামলা নং-৪০, তারিখ-২১ আগস্ট, ২০২৬, ধারা- 302/34 The Penal Code, 1860।
হত্যাকান্ডের সংবাদ প্রাপ্তির পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব তারেক আল মেহেদী এর নেতৃত্বে পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখার টিম নিয়ে অভিযান পরিচালনা করে। একই সাথে
অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষ মহোদয় এর তদারকি ও অফিসার ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে বন্দর থানার একটি চৌকস টিম শেখ সিফাতের আস্তানা পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ সংলগ্ন এলাকা হতে রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকায় শীর্ষ দুষ্কৃতিকারী শেখ সিফাত (৩২) ও সহযোগী আসামিদের গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম ঠিকানাঃ ১। শেখ সিফাত (৩২), পিতা- শেখ শাহিন ওরফে রিং শাহিন, মাতা- ডালিয়া আক্তার, সাং- শাহী মসজিদ জুম্মন (২৯), পিতা- আলী আকবর, মাতা- জরিনা বেগম, সাং- কদম রসুল ফকিরবাড়ী; ২। জুম্মন ওরফে হোয়াইট জুম্মন, পিতা- আলী আকবর, মাতা- জরিনা বেগম, সাং- কদম রসুল ফকির বাড়ি; ৩। মাহবুব হোসেন ওরফে মাহাফুজ (৩২), পিতা- রবিউল হোসেন, মাতা- মমি বেগম, সাং- বারপাড়া; ৪। রিয়াদ (৩৩), পিতা- সোবাহান, মাতা- নাজমা, সাং- বন্দর শাহী মসজিদ; ৫। মোঃ সিয়াম (২৫), পিতা- মোঃ সুলাইমান, মাতা- মোসাঃ শাহনাজ, সাং- কদম রসূল কলেজ মাঠ পানির ট্যাংকি; ৬। মোসাঃ মিনারা (৩৫), স্বামী- পারভেজ, পিতা- বাবু মিয়া, সাং- সালেহ নগর; ৭। নাসিমা (৩৬), স্বামী- মাসুদ মিয়া, পিতা- মুনছুর আলম, সাং- সালেহ নগর; ৮। রুমা (৩৬), স্বামী- মোঃ দেলোয়ার হোসেন , পিতা- মৃত হানিফ, মাতা- আমিনা বেগম, সাং- সালেহ নগর; ৯। ইফরান (২৯), পিতা- ইমরান আলী, মাতা- ফাতেমা বেগম, সাং- চিতাশাল, সর্ব থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ; ১০। ইয়াসমিন (৪০), পিতা- মোঃ মিজান, মাতা- মাসুদা বেগম, স্বামী- দ্বীন ইসলাম, সাং- শাহী মসজিদ বৌ-বাজার এবং ১১। সিজান ওরফে জিসান (২৬), পিতা- সোহেল, মাতা- মোসাঃ আইরিন বেগম, সাং- চৌধুরী বাড়ী কাজীবাড়ী কলোনী, সর্ব থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
উল্লেখ্য যে, ধৃত আসামি শেখ সিফাত (৩২) এর বিরুদ্ধে ১৪ টি মামলা, জুম্মন ওরফে হোয়াইট জুম্মন এর বিরুদ্ধে ০৯ টি মামলা, রিয়াদ (৩৩) এর বিরুদ্ধে ০৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। শেখ সিফাত এবং তার সহযোগীরা ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত।
উক্ত অভিযানে তাদের ব্যবহৃত আলামত- ১। ছ্যান দাঁ- ০১টি, ২। সুইচ গিয়ার চাকু- ০১ টি, ৩। স্টিলের চাঁপাতি- ০১টি, ৪। ২। স্টিলের সুইচ গিয়ার চাকু- ০১ টি, ৫। লোহার পাইপ- ০১টি, ৬। প্লাস্টিকের বাট যুক্ত স্টিলের ছুরি- ০১টি, ৭। ওয়াকিটকি- ০১টি, ০৮। এসএস এর লোহার পাইপ- ০৪টি উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
হারুন রশিদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















