খুলনার বটিয়াঘাটা উপজেলায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ২০টি প্রতিষ্ঠানে মোট ৩৩৩ দশমিক ৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সঞ্চালনায়
মঙ্গলবার (২৫ আগস্ট) আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লা, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক ইমরান হোসেন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মনিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জন্য মাছের প্রাপ্যতা নিশ্চিত করতে নিয়মিতভাবে পোনামাছ অবমুক্ত করা প্রয়োজন। পাশাপাশি জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার ও প্রজনন মৌসুমে মা মাছ নিধন বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মোঃ শামীম হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি 



















