বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ” জুলাই শহীদ দিবস”-২০২৬ পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, কৃষি অফিসার প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম,কৃষিবিদ আবু বকর সিদ্দিক, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাহুল বিশ্বাস, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, জনস্বাস্থ্য প্রকৌশল রুনা আক্তার সুমি, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা ব্রজেশ রায়, বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস হোসেন,বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃসোহরাব হোসেন মুন্সী,সাংবাদিক ইমরান হোসেন,জুলাই যোদ্ধা শাহারিদ আহম্মেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি 



















