‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খানের পক্ষে উপজেলা বিএনপির সদস্যসচিব ফারুক হোসেন খন্দকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, সমবায় কর্মকর্তা ফরিদ উদ্দিন, নৌ পুলিশের এসআই জান্নাত, ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজমুল হোসেন, প্রবীণ সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক তরিকুল ইসলাম, ইমরান হোসেন, আসাদুজ্জামান উজ্জল, বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা ইমরান আহমেদ, সাংবাদিক শেখ রাসেল, বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান এবং ক্ষেত্র সহকারী শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।
বটিয়াঘাটায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
-
বটিয়াঘাটা প্রতিনিধি: - আপডেট সময় : ০২:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- 48
জনপ্রিয় সংবাদ




















