ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া গাবতলী উপজেলা মহিষাবান ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা: মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি তরুণ সমাজের

বগুড়া:বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ছয়মাইল এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে এক বিশাল মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদক ব্যবসায়ীদের চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সমাজে মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, তারা এখনই থেমে যান। মাদকের টাকা কখনো শান্তি আনে না, বরং পরিবার ও সমাজকে ধ্বংস করে।
ছয়মাইল এলাকায় আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক নুরুল ইসলাম বাটু মেম্বার।উক্ত মাদক বিরোধী সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
লুৎফর রহমান স্বপন সরকার (সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি, বগুড়া জেলা শাখা)
আরাফাত রহমান(যুগ্ম আহবায়ক, গাবতলী উপজেলা সেচ্ছাসেবক দল)
শফিকুল ইসলাম সাক্কু (সভাপতি, মহিষাবান ইউনিয়ন শ্রমিক দল)গোলাম রাব্বানী (সাধারণ সম্পাদক, মহিষাবান ইউনিয়ন শ্রমিক দল)রুবেল মিয়া (প্রচার সম্পাদক, মহিষাবান ইউনিয়ন শ্রমিক দল)ডিপ্লোমা কৃষিবিদ হাসানুর (আহ্বায়ক, যুবদল) সোহান বাবু (সদস্য সচিব, ছাত্রদল)এছাড়াও যুবদল নেতা আল-আমিন, বদি, দেলোয়ার, খোরশেদ, এস কে সাদিক খোকন এবং ছাত্রদল নেতা রাজুসহ স্থানীয় যুবসমাজের বিপুল সংখ্যক প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,যারা মাদক বিক্রি করে তারা যুবসমাজকে ধ্বংস করছে। একজন মাদক ব্যবসায়ী শুধু একজন অপরাধীই নয়, সে পুরো সমাজ ধ্বংসের কারিগর। আজ যারা মাদকের ব্যবসা করে নিরীহ তরুণদের জীবন নষ্ট করছে, কাল তারাই মানুষের চরম ঘৃণা আর আইনের কঠোর শাস্তির মুখোমুখি হবে।তরুণ সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা তরুণ সমাজ আজ জেগে উঠেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এই ছয়মাইল মাটিতে মাদকের কোনো স্থান হবে না, ইনশাআল্লাহ।সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম বাটু মেম্বার বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বগুড়া গাবতলী উপজেলা মহিষাবান ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা: মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি তরুণ সমাজের

আপডেট সময় : ০৯:৫৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬